,

হাজিরার দিনে নতুন অভিযোগ সু চির বিরুদ্ধে

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আদালতে নতুন অভিযোগ এনেছে সেনাবাহিনী। সোমবার ভিডিও কলের মাধ্যমে হাজিরা দেয়ার সময় ঔপনিবেশিক যুগের পেনাল কোডের একটি অভিযোগের কথা জানতে পারেন তিনি।

রয়টার্স জানিয়েছে, তথ্য প্রকাশ করে সাধারণ মানুষের শান্তি নষ্ট করার অভিযোগ আনতে এই ধারা ব্যবহার করা হয় মিয়ানমারে।

সু চির বিরুদ্ধে এর আগে আরও দুটি অভিযোগ আনা হয়। একটি ছিল ওয়াকিটকি কেনার। আরেকটি প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত আইন ভঙ্গ।

পরবর্তী শুনানি হবে ১৫ মার্চ।

সু চির আইনজীবীরা জানিয়েছেন, শুনানির আগে নেত্রীর সঙ্গে তারা দেখা করতে পারেননি।

৭৫ বছর বয়সী সু চি যখন শুনানিতে ছিলেন, তখন রাজপথে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। রবিবার একদিনেই ১৮ জন মারা যাওয়ার পর দেশটিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। অভ্যুত্থানের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলমান রয়েছে।

সেনা অভ্যুত্থানের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। রাজধানী নেপিডোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক তরুণী। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০ ফেব্রুয়ারি একদিনে মারা যান দুজন। একটি শিপইয়ার্ডের কর্মীদের সেনাবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণ করতে পুলিশ গুলি চালালে ওই দুজন প্রাণ হারান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য