,

এবার টিকা নিলেন নরেন্দ্র মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে ভারতে দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর প্রথম দিনেই টিকা নিলেন তিনি।

এক টুইটারবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদি নিজেই।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) থেকে তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

টিকা নেওয়ার পর নরেন্দ্র মোদি জানান, করোনার বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে করোনামুক্ত ভারত গড়ে তুলি।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হয়েছে দ্বিতীয় দফার টিকাকরণ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য