,

জাহান নুসরাত গৃহবন্দী!

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান মহামারি করোনায় সংক্রমিত হয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যম ও নেট দুনিয়ায়। সেখানে বলা হচ্ছে, কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসার পরে তিনি নাকি নিজেই সব কাজ বাতিল করে দিয়েছেন।

তবে এ খবর সত্য নয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ওই সংবাদমাধ্যমকে নুসরাত বলেন, তার জ্বর এসেছে। চিকিৎসক ‘ভাইরাল ফিভার’ ধারণা করে সেই মতো ওষুধ দিয়েছেন। তাই আপাতত তিনি সকল কাজ বাতিল করে ঘরবন্দী থেকে বিশ্রামে আছেন।

তবে তিনি এখনও করোনাভাইরাসের পরীক্ষা করাননি। তিনি বলেন, কোভিডে সংক্রমিত হলে আমি নিজেই সবাইকে জানাব। চিকিৎসক আমায় বললে তবেই কোভিডের পরীক্ষা করাব।

এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। প্রচারেও নেমে গেছেন প্রতিটি দলের সম্ভাব্য প্রার্থীরাও। বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরাতও শামিল সেই ভোটযজ্ঞে। নেটমাধ্যমে বিভিন্নভাবে দলের হয়ে প্রচার করছেন তিনি। আবার বিরোধীপক্ষকে কটাক্ষ করতেও ছাড়ছেন না এই অভিনেত্রী।

গত শনিবার ‘দিদিকে বলো’র টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নকে আরো বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দেয়ার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী।

এ ছাড়াও গত ২৭ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন নুসরাত। তারপর আর নেটমাধ্যমে বিশেষ কোনো পোস্ট দেখা যায়নি এই অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য