,

বাবা-ছেলের জালে ৩ মণ ওজনের বাঘাইড়

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ। বিশাল আকারের মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিকাজানীর খোলাবাড়ীর কাছে যমুনা নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাহাদুরাবাদ সরদার পাড়ার জেলে মো. বাদশা ও তার ছেলে ময়নুল হক চিকাজানীর খোলাবাড়ীর কাছে যমুনা নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যায় মাছটি জালে আটকালে প্রথমে ভয় পান বাবা-ছেলে। পরে তাদের চিৎকারে অন্যান্যরা ছুটে আসলে জালসহ মাছটি পানি থেকে টেনে তোলেন তারা।

মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী শহিদুর রহমানের কাছে ১১০০ টাকা কেজি দরে এক লাখ ৩২ হাজার টাকায় বিক্রি করেন মো. বাদশা মিয়া।

মাছ ব্যবসায়ী শহিদুর রহমান জানান, ১১০০ টাকা কেজি দরে তিনি মাছটি কিনে নিয়েছেন। এখন মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রাখা হয়েছে। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৫০০ টাকা কেজি হলে মাছটি ১ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি করবেন জানান এই মাছ ব্যবসায়ী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য