,

করোনা টিকা নিলেন ফেরদৌস ওয়াহিদ

news-image

বিনোদন ডেস্ক : করোনা ভ্যাকসিন নিয়েছেন দেশের নন্দিত সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) করোনা ভ্যাকসিন নেন তিনি। হাসপাতালের একজন কর্মীর সূত্রে এ তথ্য জানার পর দেশ রূপান্তরের সঙ্গে কথা হয় ফেরদৌস ওয়াহিদের। তিনি বলেন, “করোনা টিকা নিয়েছি। কোনো রকম সমস্যা অনুভব করছি না।”

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন এই পপতারকা। গত আগস্টে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ছিলেন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ গতকাল রবিবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, “করোনা থেকে সুরক্ষিত থাকার জন্যই ভ্যাকসিন নিয়েছি। হাসপাতালের পরিবেশও আমার ভালো লেগেছে। সবাই খুবই আন্তরিক।”

পাঁচ দশক ধরে গান করে আসছেন ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই পপ তারকা। গায়কের পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’ উল্লেখযোগ্য।

সিনেমায় গাওয়া ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আমার পৃথিবী তুমি’, ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি ঘর বাঁধিলাম’, ‘আমি এক পাহারাদার’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য