,

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয়বার পৌরমেয়র নির্বাচিত হলেন মিসেস নায়ার কবির 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আবারও দ্বিতীয়বার  পৌর মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির। এর ফলে টানা দ্বিতীয় মেয়াদে মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি। নৌকা প্রতীকে ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নায়ার কবির। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাত জাহান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নায়ার কবির দেড়শ বছরের পুরোনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যমতে, নায়ার কবিরের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়া মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। বিএনপির মেয়র প্রার্থী মো. জহিরুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৩২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল মালেক হাতপাখা প্রতীকে ৯৭২ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম হাতুড়ি প্রতীকে ৩৮৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কারীম নারিকেল গাছ প্রতীকে এক হাজার ৪৪৮ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য