,

কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ, কমেছে ভোটার উপস্থিতি

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চমধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন চলছে। নির্বাচনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরকারি কলেজ ভোটকেন্দ্রের পাশের সড়কে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

jagonews24

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে সরকারি কলেজ ভোটকেন্দ্রের পাশের সড়কে হঠাৎ করে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় পথচারীরাসহ ভোটাররাও আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি কমতে থাকে।

বেলা পৌনে ১২টার দিকে সরকারি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে কোনো ভোটার দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে মাত্র ৩২১টি। কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ২১৮।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্র থেকে বিস্ফোরণের শব্দ শুনেছি। তবে কেন্দ্রে কোনো সমস্যা হয়নি।

jagonews24

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, ককটেল বিস্ফোরণের কোনো খবর আমরা পাইনি। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিনে রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮টি। মোট ভোটার এক লাখ ২০ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য