,

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল যুক্ত হচ্ছে আজ

news-image

নিউজ ডেস্ক : আরো একটি গার্ডার বসানোর মধ্যে দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল যুক্ত হচ্ছে আজ। আগামী ১৬ ডিসেম্বর প্রথম সেকশন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রমতে, আগামী ২৩ এপ্রিলে জাপান থেকে মেট্রো ট্রেনের সেটের প্রথম শিপমেন্ট রওয়ানা দেবে। ২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে নয়টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। এ রুটে চলতি বছরে মহান বিজয় দিবসে মেট্রোরেল চলবে।

তিনি বলেন, আমরা আশা করছি মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চালু করতে পারবো। আমাদের দেশীয় ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। করোনা সংকট না থাকলে কাজের অগ্রগতি আরো বাড়তো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধন করা প্রকল্পটির ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত অগ্রগতি হয়েছে ৫৬ দশমিক ৯৪ শতাংশ।

মেট্রোরেল প্রকল্পের আনুমানিক ব্যয় ২১ হাজার ৯৮৫ দশমিক ০৭ কোটি টাকা। এর মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রকল্প সাহায্য হিসাবে ১৬ হাজার ৫৯৪ দশমিক ৫৯ কোটি টাকা দেবে।

যদিও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বছরের ৩ জানুয়ারি বলেছিলেন ২০২২ সালের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে তবে পরবর্তীতে জানা যায় ২০২১ সালের বিজয় দিবসেই শুরু হবে মেট্রোরেলের চলাচল।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য