,

বেনাপোলে সাংবাদিক বুরহান হত্যাকাণ্ড: বিচারের দাবিতে মানববন্ধন

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্বপালনকালে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বেনাপোল বন্দর প্রেসক্লাব।

আজ রবিবার বেলা ১১টার সময় বেনাপোল থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল দৈনিক আশার আলোর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বেলা সাড়ে ১০টার সময় একটি বিক্ষোভ র‍্যালি বের হয়। বন্দর নগরী বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সাংবাদিকরা।

বেনাপোল চেকপোস্টে মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতরা দেশে চলমান সাংবাদিক নির্যাতন হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্টের সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতারা খুনিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দেন। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এসময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সময় টিভির বেনাপোল প্রতিনিধি আজিজুল হক, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কথার মো. আনিছুর রহমান, বন্দর প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রাসেল, দৈনিক যায়যায় দিন এর জিএম আশরাফ, এশিয়ান টিভির মিলন হোসেন, দৈনিক আশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসাদুজ্জামান আশা, সাংবাদিক আকাশ হোসেন সাগর, মানবাধিকার কর্মী শিরীন আক্তার প্রমুখ।

সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য