,

নরেন্দ্র মোদির সম্ভাব্য বরিশাল সফর নিয়ে প্রশাসনের প্রস্তুতি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্ভাব্য বরিশাল সফর নিয়ে প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার ভারতীয় হাইকমিশন এবং সে দেশের স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি দল বরিশাল এসে সম্ভাব্য সফরের খুঁটিনাটি বিষয় পরখ করে গেছেন। আসন্ন মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন। এ উপলক্ষে বরিশালের নিরাপত্তা, যাতায়াত, আবাসন ও মেডিকেল সুবিধা পরখ করতে শুক্রবার সকালে বরিশাল এসেছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী ও ফার্স্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী।

জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তার সম্ভাব্য সফরের আগাম প্রস্তুতির জন্য শুক্রবার সকালে আকাশ পথে ভারতীয় হাইকমিশনের দুটি দল বরিশালে আসে। তারা উজিরপুরের সুনন্দা শক্তিপীঠ মন্দিরে যাতায়াত ব্যবস্থা, সফরকালে মেডিকেল সুবিধা, আবাসন সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তাদের দুটি দল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুরের ‘সুনন্দা শক্তিপীঠ মন্দির’ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওইদিন বিকালে সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে বরিশাল ছাড়েন।

এ প্রসঙ্গে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দায় বলেন, ভারতীয় হাইকমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশাল সফরের দিনক্ষণ জানায়নি। তাদের অগ্রগামী দল বরিশালে ঘুরে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশালের সম্ভাব্য সফরের সব প্রস্তুতি নেওয়া হবে।

ভারত প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের প্রস্তুতির জন্য ভারতীয় অগ্রগামী দলটি বরিশাল ছাড়াও টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, কুষ্টিয়ার শিলাইদহ ও বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য