,

মিয়ানমারের ওপর বাইডেন প্রশাসনের অবরোধ চান মোমেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউলাইন্স ইনস্টিটিউট অন স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি’ আয়োজিত এক আলোচনা সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় ড. মোমেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ আরোপের প্রত্যাশা জানান।

পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল অন ফরেন রিলেশন আয়োজিত আরো একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানেও রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য