,

ছাত্রদের কাছে নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা, অবশেষে…

news-image

অনলাইন ডেস্ক : সাবেক ছাত্রদের কাছে নিজের নগ্ন ছবি পাঠাতেন স্কুল শিক্ষিকা আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গার (৪৭)। সম্প্রতি ১৮ বছর বয়সী এক ছাত্র বিষয়টি স্কুলে ফাঁস করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই সন্তানের জননী ওই শিক্ষিকা স্কুল থেকে ছাঁটাই করেছে স্কুল কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি বিচে হিব্রু একাডেমি নামে একটি বেসরকারি স্কুলে চাকরি করতেন। বছরে সেখান থেকে বেতন পেতেন ২৪ হাজার ডলার। কিন্তু নগ্ন ছবি পাঠানোর অভিযোগে গত ৩০ শে জানুয়ারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে।

ছবি পাঠানোর বিষয়টি ফাঁস করা ছাত্র ও তার সহপাঠীরা জানিয়েছেন, শিক্ষিকা আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গারের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম স্নাপচ্যাটের মাধ্যমে ওইসব ছবি পাঠানো হয় তাদের কাছে। তার নগ্ন ছবির বিষয়টি ফাঁস হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তার কাছে জানতে চায়, কীভাবে শিক্ষার্থীরা ওই ছবি পেয়েছে।

জবাবে তিনি বলেছেন, কিভাবে ছাত্রদের কাছে ওই ছবি গেছে তা তিনি মনে করতে পারছেন না। তবে ওই ছবি যে তিনি তুলিয়েছিলেন তা স্বীকার করেছেন।

তবে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গারের আইনজীবী জুড ফ্যাসিডোমো। তিনি বলেছেন, ‘আমার মক্কেল কোনো ছবি দেখেননি। আমিও কোনো ছবি দেখিনি। ফলে এ নিয়ে মন্তব্য করার মতো অবস্থায় আমি নেই। এখনো কোনো ফৌজদারি অপরাধ গঠন করা হয়নি। মিয়ামি বিচ পুলিশ কি তদন্ত করে তা দেখার জন্য কৌতুহলী হয়ে আছি। কীভাবে শিক্ষার্থীদের কাছে ছবি গেল তা বোঝা যাচ্ছে না।’

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের