,

স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে ঢাকা সফর, বরিশালেও যেতে পারেন নরেন্দ্র মোদি

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও দ্বিপক্ষীয় সম্পর্কের পঞ্চাশতম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।

ওই সময় বরিশালের উজিরপুরেও সফরের সম্ভাবনা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।

ইউএনও জানান, উজিরপুরের সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে শুক্রবার শিকারপুরে সনাতন ধর্মাবলম্বীদের সতীপীঠ সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শন করেছে ভারতীয় দূতাবাসের ৯ সদস্যের একটি দল।

গত বুধবার ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটির নেতৃত্বে পরিদর্শনে আসে প্রতিনিধি দল।

তারা গোপালগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, খুলনা, কুষ্টিয়ার শিলাইদহ, বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেন।

পাশাপাশি বরিশালের উজিরপুরের সুগন্ধা শক্তিপীঠ, টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছে প্রতিনিধি দলটি। নরেন্দ্র মোদির বরিশাল সফরের প্রস্তুতি হিসেবে এ স্থানগুলো পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য