রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক নেতাদের মুক্তির দাবিতে শাহবাগ অবরোধ

news-image

ঢাবি প্রতিনিধি : মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জোটের নেতা-কর্মীরা।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে পরিবাগ মোড় ঘুরে এসে শাহবাগ অবরোধ করে জোটের নেতা–কর্মীরা।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল দেশ রূপান্তরকে বলেন, “গতকাল মিছিল থেকে আমাদের কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব।”

এর আগে শুক্রবার সকালে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচার, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার থাকা ব্যক্তিদের মুক্তি ও আইনটি বাতিলের দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করে বামপন্থী সংগঠনগুলো।

এ দিকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার দ্রুত, স্বচ্ছ এবং তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নসহ ঢাকায় নিযুক্ত ১৩ রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং বাক্‌স্বাধীনতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরেই মুশতাক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে মুশতাক আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ কমপ্লেক্সে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী