সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে বিএনপির মিছিল : পুলিশের ধাওয়ার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে বিএনপি মশাল মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পুলিশ বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করেছে বলেও জানান তিনি।

বিএনপি জানায়, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে সাংবাদিক মুশতাক আহমদের কারাবন্দী অবস্থায় মৃত্যু, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে এই মিছিল বের হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন রিজভী।

বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী দেশ রূপান্তরকে জানান, ‘সন্ধ্যায় বনানী বাজারের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ প্রধান সড়কে উঠে কাকলীর দিকে এগোতে থাকলে মিছিলের পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়। এরপর লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করে পুলিশ।’

পরে রিজভী সাংবাদিকদের বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে অনেককে আহত ও আটক করেছে।’

মিছিলে অতর্কিতে পুলিশি হামলা ও নেতাকর্মীদের আটকের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, বিএনপি নেতা এ এফ এম খালেদ, ফজলুর রহমান মন্টু, শিমুল হোসেন ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেন, জিল্লুর রহমান রুপকসহ নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস