,

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন লেখক মুশতাক

news-image

নিউজ ডেস্ক : লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় তার পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

এর আগে লালমাটিয়ার সি ব্লকের মিনার মসজিদে মুশতাক আহমেদের জানাজা হয়। জানাজায় তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অংশ নেন। পারিবারিক উদ্যোগে ওই জানাজা শেষে মরদেহ আজিমপুর কবরস্থানে নেয়া হয়।

মুশতাক আহমেদের চাচাতো ভাই মফিজুল ইসলাম জানান, মুশতাক আহমেদের আত্মীয়-স্বজনের মধ্যে এর আগে যারা মারা গেছেন তাদেরকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছিল। এর কারণে পরিবারের সিদ্ধান্তে তাকে সেখানে সমাহিত করা হয়েছে।

এদিকে বেশ কয়েক মাস ধরে অসুস্থ মুশতাক আহমেদের স্ত্রী লিপা আক্তার। মুশতাকের মৃত্যুর সময় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের পর ১০ মাস ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। সেখান বন্দি অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, মুশতাক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের