,

বড় ভাইয়ের বউকে পালিয়ে বিয়ের ৩৬ বছর পর গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : ফেনীর সোনাগাজী উপজেলায় ৩৬ বছর আগে স্বামীর করা মামলায় সাজাপ্রাপ্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন-উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে নাছির উদ্দিন (৬০) ও তার স্ত্রী পেয়ারা বেগম (৫০)।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মাহবুব আলম সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেইট এলাকা থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ওই দম্পতিকে গ্রেপ্তার করে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সাজেদুল ইসলাম জানান, ১৯৮৫ সালের জানুয়ারি মাসে মাহবুবের রহমান বাদী হয়ে ভাই নাছির উদ্দিন ও তার স্ত্রীকে আসামি করে সোনাগাজী থানায় দণ্ডবিধি ৪৯৬/৩৭৯/৩৪ ধারা মোতাবেক প্রতারণমূলকভাবে অন্যের স্ত্রীকে বিয়ে করার অপরাধে মামলা দায়ের করেন। তৎকালীন সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯৮৫ সালের ৫ অক্টোবর নাছির উদ্দিন ও তার স্ত্রী পেয়ারা বেগমের এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে, বিয়ের পর থেকে নাছির উদ্দিন চট্টগ্রামে গিয়ে পেয়ারা বেগমকে নিয়ে নতুন সংসার গড়েন। চট্টগ্রামের বিভিন্ন স্থানে বসবাসের পর সর্বশেষ আকবর শাহ থানাধীন সিটি গেইট এলাকার একটি ভাড়া বাসায় তারা বসবাস করে আসছে। এর মাঝে ওই দম্পতি চার ছেলে সন্তানের জনক-জননী হন। তিন ছেলেকে ইতোমধ্যে বিয়েও করিয়েছেন।

অন্যদিকে, স্ত্রীকে হারিয়ে মাহবুবের রহমান আরেকটি বিয়ে করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য