সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সময় এসেছে ডিজিটাল আইনকে কবরে পাঠানোর : জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সভা ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী মুক্ত চিন্তার লেখক মুশতাক আহমেদ মারা গেছে। তার মৃত্যুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমাদের ভুল হয়েছে। আর মুশতাক আহমেদের পরিবারকে ৫০ লাখ টাকা এখনই ক্ষতিপূরণ দিতে হবে। এখন সময় এসেছে ডিজিটাল নিরাপত্তা আইনকে কবরে পাঠানো।

তিনি বলেন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আমাদের চীফ ইলেকশন কমিশনারকে, যিনি গণতন্ত্রের সিরিয়াল কিলার- উনাকে একটা দাওয়াত দিতে পারতেন। তিনি অন্তত দেখতে পারতেন কি করে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে হয়। গণতন্ত্রের প্রতি আপনাদের অগাধ শ্রদ্ধা।

কোন সভ্য দেশে শ্রমিকদের সাথে এরূপ আচরণ করা হয় না বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ বলেন, একটা জাতি কতটা সভ্য, কতটা ন্যায়ভিত্তিক তা নির্ভর করে কৃষক ও শ্রমিকের সাথে তাদের ব্যবহারের উপর। কয়েক বছর আগে খুলনা গিয়েছিলাম, তখন জুটমিল শ্রমিকরা আন্দোলন করছিল, শীতের মধ্যে কষ্টের জীবন যাপন করছিল। তাদের জন্য বেশি কিছু করতে পারিনি। কিন্তু সেই স্মৃতি এখনো ব্যথা দেয়।

“আপনারা শ্রমিকরাই হলেন দেশ গড়ার কারিগর, আপনাদের সৃষ্টির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে বাংলাদেশ। আজকে যত বৈভব, যত বড় বড় স্বপ্ন তার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের অবদান রয়েছে।”

আয়োজক সংগঠনের নির্বাহী সভাপতি মোখলেসুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেনের পরিচালনায় শ্রমিক নেতা জাকির হোসেন, আব্দুর হাকিম, আম্বিয়া খাতুন, ইঞ্জিনিয়ার ওসমান গনি, গোলাম কাদের, নারী কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস, যুব কমিটির সভাপতি এম এম আই সবুজ খান প্রমূখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস