,

শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুখবর জানাতে শনিবার সংবাদ সম্মেলনের আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্বাক্ষরিত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

প্রসঙ্গত, স্বল্পোন্নত দেশের (এলডিসি) থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার জন্য সুপারিশ পেতে যাচ্ছে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ত্রিবার্ষিক মূল্যায়নের পর শুক্রবার রাতে এই ঘোষণা দিতে পারে।

তবে এলডিসি থেকে বের হয়ে পূর্ণ উন্নয়নশীল দেশ হওয়ার চূড়ান্ত স্বীকৃতি মিলতে বাংলাদেশকে আরও পাঁচ বছর অপেক্ষা করতে হতে পারে।

সাধারণত সিডিপির সুপারিশের তিন বছর পর চূড়ান্ত স্বীকৃতি মেলে। কিন্তু গত ১৫ জানুয়ারি সিডিপির সঙ্গে বৈঠকে বাংলাদেশ আরও দুই বছর সময় চেয়েছে।

সিডিপি বাংলাদেশের সেই অনুরোধ রেখে সুপারিশ করলে ২০২৬ সালে চূড়ান্ত স্বীকৃতি মিলবে। ওই বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই চূড়ান্ত স্বীকৃতি দেবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য