,

অপহৃত কুকুরের জন্য ৪ কোটি টাকা দেবেন লেডি গাগা

news-image

অনলাইন ডেস্ক :  লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ অপহরণকারী নিয়ে গেছে। এর আগে গায়িকার ডগ ওয়াকারকে গুলি করা হয়।

সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ঘটেছে এই দুঃসাহসিক অপহরণ।

ইতিমধ্যে কুকুর ফেরত পাওয়ার বিনিময়ে বড় অঙ্কের টাকার ঘোষণা দিয়েছেন এই পপ আইকন।

লেডি গাগার তিনটি ফ্রেঞ্চ বুলডগ আছে। ডগ ওয়াকার কুকুর তিনটিকে নিয়ে বেরিয়েছিলেন। সে সময় অপহরণকারী একটি সেমি অটোমেটিক হ্যান্ডগান থেকে গুলি চালায়।

ডগ ওয়াকার গুরুতর আহত হয়ে পড়ে যান। তারপর দুটি কুকুর নিয়ে অপহরণকারী পালায়। তৃতীয় কুকুরটি পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

কুকুরগুলো লেডি গাগার অত্যন্ত প্রিয়। তাদের জন্য আলাদা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন তিনি।

বর্তমানে লেডি গাগা রোমে শুটিং করছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, কুকুর ফিরে পেলে পাঁচ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৩ লাখ টাকার বেশি দেবেন গায়িকা। যিনি কুকুর ফেরত দেবেন, তাকে কোনো প্রশ্ন করা হবে না।

তবে লেডি গাগার কুকুর হিসেবে অপহরণ করা হয়েছে, না কি ফ্রেঞ্চ বুলডগ বলে দুটি কুকুর নিয়ে অপহরণকারী পালিয়েছে তা স্পষ্ট নয়।

ফ্রেঞ্চ বুলডগ অত্যন্ত দামি কুকুর। এগুলোর ব্রিডিংও খুব যত্ন নিয়ে করতে হয়। শুধু লেডি গাগা নয়, আমেরিকায় অনেকেরই ফ্রেঞ্চ বুলডগ চুরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য