,

বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৭

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে পশ্চিম সিরিয়ার ইরান সমর্থিত একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একজন বেসামরিক ঠিকাদারকে হত্যা এবং মার্কিন কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক সময়ে রকেট হামলা হওয়ার জবাবে এই আক্রমণ করা হয়েছে। হামলার এ ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

পেন্টাগনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সিরিয়ার ওই সামরিক স্থাপনাটি ইরানের মদদপুষ্ট দুই গোষ্ঠী ব্যবহার করত।

এ ব্যাপারে মার্কিন মুখপাত্র জন কিরবি জানান, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনারা বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলা চালায়। ‘হামলার শিকার হওয়া স্থাপনাটি মূলত ‘কায়তিব হিজবুল্লাহ’ও ‘কায়তিব সাইদ আলসুহাদা’ মিলিশিয়া গোষ্ঠী অস্ত্র ছিনতাই অভিযানের জন্য ব্যবহার করত। এসব মিলিশিয়া গোষ্ঠীর হামলা সক্ষমতা কমাতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি ইরাকে মার্কিনিদের লক্ষ্য করে রকেট হামলার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন। দুই সপ্তাহ আগে ‘এরবিল’এয়ারপোর্টের ভেতরে যুক্তরাষ্ট্রের একটি মিলিটারি বেশে হামলায় বিদেশি এক ঠিকাদারের মৃত্যু হয়। এই হামলায় আরও নয়জন আহত হন এবং হামলায় রকেট ব্যবহার করা হয়েছিল।

এএফপির সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন ওই হামলায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কিরবি আরও জানান, একটি বর্ডার কন্ট্রোল পয়েন্টে চালানো হামলায় কাতাইব হিজবুল্লাহ, কাতাইব সাইয়্যিদ আল সুহাদার (কেএসএস) মতো ইরান সমর্থিত জঙ্গিগোষ্ঠীর বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

২০১৪ সাল থেকে আইএস ও আইএসআইএলের সঙ্গে লড়াই চালিয়ে যেতে বিদেশি সেনাদল মোতায়েন করা হয়। স্বল্প পরিচিত শিয়া জঙ্গিগোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম ১৫ ফেব্রুয়ারির সেই হামলার দায় স্বীকার করেছে। এরই এক সপ্তাহ পর বাগদাদে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে হামলা চালানো হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য