,

বিয়ে-পরকীয়া নিয়ে ভেবে মাথা নষ্ট করবেন না : আঁখি আলমগীর

news-image

বিনোদন ডেস্ক : ফেসবুক আসলেই ফেসবুক। যতই কাব্য দেখান, গান দেখান, রং দেখান, হামবড়া ভাব দেখান, আপনার আসল পরিচয়, আসল ‘ফেস’ তখনই উন্মোচিত হয়, যখন আপনি অন্যকে হেয় করেন।

কিছু মানুষ অহরহ অন্যকে খোঁচা মেরে, অপমান করে স্ট্যাটাস দিয়ে নিজের আসল স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছেন, সেটা বোঝার ক্ষমতাও হিংসা আর নীচতায় ভরা চোখ, মন দেখতে পায় না।

আমি অনেক কাছের মানুষ কে আনফ্রেন্ড বা আনফলো করেছি, আমাকে নয়, শুধু তাদের অন্যকে নিচু করে বা হেয় করে আনন্দ পাওয়ার অভ্যাসের কারণে। কাউকে ভালো না লাগলে তাকে অ্যাভোয়েড করেন বা তাকে কনফ্রন্ট করবেন, কোনোটার সাহস না থাকলে ইনিয়ে বিনিয়ে আকারে ইঙ্গিতে স্ট্যাটাস দিবেন না। এমনো হতে পারে, যার জন্য লিখলেন সে বুঝেও নাই, তার হয়তো এত সময় ও নাই। খামোখাই আপনার ক্ষুদ্রতা মানুষ দেখল।

কথাগুলো আমার ক্ষেত্রেও প্রযোজ্য। তাই আমিও আগে ভাবি, তারপর লিখি।

কে কাকে বিয়ে করল, কোথায় ভেগে গেল, কে কার কততম বউ/স্বামী, কার সাথে কার পরকীয়া-এসব বিষয় নিয়ে ভেবে মাথা নষ্ট করবেন না। নিজের চরকায় তেল না থাকলে পরে কেউ বেল দিবে না।

আঁখি আলমগীর : সংগীতশিল্পী

ফেসবুক থেকে নেওয়া

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য