,

খুলনায় ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলার ১৮টি সড়কে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি এ ঘোষণা দেয়। জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আগামীকাল শনিবার খুলনা বিএনপি বিভাগীয় সমাবেশ করার কথা রয়েছে। দলটির নেতাদের অভিযোগ, সমাবেশকে কেন্দ্র করে যাতে করে অন্য জেলার বিএনপি নেতা-কর্মীরা সমাবেশে আসতে না পারে সে জন্যই পরিবহন বন্ধ রাখা হচ্ছে।

আনোয়ার হোসেন সোনা বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।’

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই।’

গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশের ছয় সিটিতে সাবেক মেয়রপ্রার্থীদের নেতৃত্বে বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য