,

নিরাপত্তা পরিষদ নির্বাচনে জাপানকে সমর্থন দেবে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন দেবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ আলোচনা হয়েছে।

এদিন বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে নির্বাচনে জাপানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ। উভয় দেশ আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সহযোগিতা করবে বলেও আলোচনা করেছে।

বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ঢাকা-টোকিওতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনরায় বিমান চালুর পরিকল্পনা করছে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হয় ভার্চ্যুয়ালি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য