,

হুঙ্কার দিয়ে শিক্ষার্থীরা সড়ক ছাড়লেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করে চলমান পরীক্ষা নেয়ার দাবিতে করা আন্দোলন হুঁশিয়ারি দিয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে কয়েকদফা পুলিশের বাধা পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে আন্দোলন স্থগিত ঘোষণা করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, তাদের দাবি মেনে নেয়া না হলে রোববার সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

একইসঙ্গে শিক্ষার্থীরা দাবি করেন, পূর্বঘোষিত কর্মসূচি শুরুর আগে ১০ জন এবং আন্দোলন চলাকালে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

আগামী রোববারের মধ্যে আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তি ও পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী এ কে আলামিন বলেন, নুরের (সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর) লোক উল্লেখ করে আমাদের ২০-৩০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়েই আন্দোলন করছি।

বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জড়ো হলে সেখান থেকে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এরপর আবার ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসি থেকে জাতীয় গণগ্রন্থাগারের সামনে এলে পুলিশের মুখোমুখি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান আশ্বাস দিলেও আটক করাদের মুক্তি না দেওয়ায় আবার থানার সামনে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।

এক পর্যায়ে বাঁশি বাজিয়ে ‘ধাক্কাধাক্কি’ করে তাদের সরিয়ে দেয় পুলিশ। সেখান থেকে আরো তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, শাহবাগ থেকে আমরা ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি। এদের মধ্যে ২/৩ জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরের, যারা অন্য উদ্দেশ্য নিয়ে আন্দোলনে ঢুকে পড়েছেন। সবার অভিভাবকদের খোঁজ নেয়া হয়েছে। তারা এলেই আটক হওয়াদের ছেড়ে দেয়া হবে।

প্রসঙ্গত, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর দিন স্থগিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষাও। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাত কলেজের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের