,

মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক অ্যাকাউন্ট ব্লক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে তাৎক্ষণিকভাবে মিয়ানমার সেনাবাহিনীর অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে। রয়টার্স।

বেসামরিক সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যেই ফেসবুকের পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হলো।

এক ব্লগ পোস্টে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে বিক্ষোভ প্রতিবাদের পর থেকেই সহিংসতা শুরু হয়েছে। সে কারণেই এই নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল। সেখানে আরও বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি তাতমাদাউকে (মিয়ানমার সেনাবাহিনী) ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকার অনুমতি দেয়া হলে তা হবে বেশ ঝুঁকিপূর্ণ।’

বিক্ষোভ সহিংসতায় কমপক্ষে তিন বিক্ষোভকারী এবং এক পুলিশ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট ফেসবুক বলছে তারা মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সব বাণিজ্যিক কোম্পানির বিজ্ঞাপনও সরিয়ে নিয়েছে।

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যতে সামরিক বাহিনী কর্তৃক সহিংসতার স্পষ্ট ঝুঁকি তৈরি হওয়ার কারণেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বৃহস্পতিবার নতুন করে আরও প্রতিবাদের পরিকল্পনা করেছেন দেশটির শিক্ষার্থী ও চিকিৎসকরা। বুধবার মিয়ানমারের প্রায় ১১শ নাগরিককে মালয়েশিয়া থেকে বিক্ষোভপূর্ণ দেশটিতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এসব নাগরিকরা শনিবার মিয়ানমারে পৌঁছাবেন বলে দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য