শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করতে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বুধবার মার্কিন কংগ্রেস ওম্যান গ্রেস মেং (ডেমোক্র্যাট, নিউইয়র্ক)-এর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন তিন দিনের সফরে সোমবার যুক্তরাষ্ট্রে যান। নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের সদিচ্ছা জানাতে ওয়াশিংটন ডিসি সফর করছেন তিনি।

গ্রেস মেং নিউইয়র্কের বিপুলসংখ্যক বাংলাদেশি ভোটারের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসে সর্বদা বাংলাদেশের ককাসের সক্রিয় সদস্য ছিলেন।

তার সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাইডেন প্রশাসনের অভিবাসন সম্পর্কে উদার পদ্ধতির প্রশংসা করে তিনি বলেন, নতুন মার্কিন সরকারের কাছে আহ্বান যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশি ডায়াস্পোরাকে আইনীকরণের জন্য প্রচেষ্টা শুরু করুন।

এ সময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মার্কিন সংসদ সদস্যদের একটি গ্রুপের সঙ্গে মেংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে ফোনালাপে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য একজন রোহিঙ্গাবিষয়ক দূত নিয়োগের আহ্বান জানিয়েছেন ড. মোমেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সঙ্গে তার সরাসরি বৈঠক হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা ফোনালাপে সীমাবদ্ধ করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের উচিত রোহিঙ্গা সংকটের সমাধানে নেতৃত্বের ভূমিকায় আসা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে উদ্যোগী হওয়া। যাতে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর যথেষ্ট রাজনৈতিক চাপ প্রয়োগ করা সম্ভব হয়।

মিয়ানমারের ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ এবং দেশটিকে দেওয়া জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেওয়ার কথাও বলেন মোমেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা