,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকার চাপায় যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দূর্ঘটনায় মো: বিল্লাল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার মীরপুকুরপাড় এলাকায় প্রাইভেটকার চাপায় নিহত বিল্লাল  খাড়েড়া ইউনিয়নের গোলাসার গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পরিবার ও স্হানীয় সূএে জানা যায়, দুই বছরেরও বেশি সময় ইরান ছিলেন তিনি। গত চারদিন আগে দেশে ফিরেন বিল্লাল।  বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরেছিলেন। মীপুকুরপাড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার বিল্লাল ও তার বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত বিল্লালের বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিল্লাল ঘটনাস্হলে নিহত হয়েছেন। প্রাইভেটকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য