,

‘টিকা সংগ্রহে অন্যদের চেয়ে এগিয়ে বাংলাদেশ’

news-image

বাসস : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকা এখনো অনেক রাষ্ট্র পায়নি। বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চেয়ে এগিয়ে। আর বাস্তবতা হলো, সমালোচনা করলেও বিএনপির নেতারা নিজেরাই টিকা নিচ্ছেন।

পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আজ বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। ফরিদপুর ওয়াজি উদ্দিন পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আরও বলেন, ক্ষমতায় থাকলে নেতা-কর্মীদের মধ্যে যদি আলস্য এসে যায়, সেটা হতে দেওয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং সহজে টাকা আয় করতে অনেকেই আসবে, তাদের দরকার নেই। পরীক্ষিত নেতা-কর্মীরা দলের নেতৃত্বে আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে করোনা মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবীরের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য