,

অভিষেক হচ্ছে মানুষী চিল্লারের

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বলিউডে অভিষেক ঘটতে চলেছে বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের। আসছে দিওয়ালিতেই মুক্তি পাবে তার প্রথম সিনেমা। বিগ বাজেটের ছবি ‘পৃথ্বীরাজ’ এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন মানুষী। পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ‘পৃথ্বীরাজ’ মুক্তি পাবে চলতি বছরের দিওয়ালিতেই। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।

মানুষী জানান, তিনি দীপিকা পাডুকোনের বড় ফ্যান। তার অনুপ্রেরণা দীপিকা। দীপিকার প্রথম ছবি মুক্তি পেয়েছিলো দিওয়ালিতে। এবার মানুষীরও তাই হতে যাচ্ছে, যার জন্য নিজের খুশি প্রকাশ করতে দেরি করেননি মানুষী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মানুষী বলেছেন, বরাবরই তিনি তার পরিবার বা বন্ধুদের সঙ্গে দিওয়ালিতে ছবি দেখতে যেতেন। এবার তার ছবি দিওয়ালিতেই মুক্তি পাবে। সেই খবরেই উচ্ছ্বসিত তিনি।

এই প্রসঙ্গে বলতে গিয়ে মানুষী জানিয়েছেন, ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাডুকোন। সেই ছবিও মুক্তি পেয়েছিল দিওয়ালিতে। ফলে তার প্রিয় অভিনেত্রীর মতোই তিনি সেই পথেই হাঁটতে চলেছেন। জানিয়েছেন বিশ্বসুন্দরী।

প্রসঙ্গত, ১৭ বছর পর মানুষী চিল্লারের হাতে ধরে মিস ওয়ার্ল্ডের শিরোপা এসেছে ভারতে। সর্বশেষ ২০০০ সালে বিশ্বসুন্দরীর এই খেতাব অর্জন করেছিলেন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। হরিয়ানার মেয়ে সোনিপতে ভগৎ ফুল গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছিলেন মানুষী। নয়াদিল্লির সেন্ট থমাস স্কুল থেকে সর্বভারতীয় সিবিএসসির দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে প্রথম হয়েছিলেন মানুষী৷

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের