,

সাত কলেজ : পরীক্ষা চলবে, আন্দোলন প্রত্যাহার

news-image

ঢাবি প্রতিনিধি : শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। হল না খোলার শর্তে অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে বলেন, ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় দাবি মেনে নেয়ায় আন্দোলন থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার এক জরুরি সভায় ৭ কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। এ খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে রাতেই নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বুধবার সকাল ৯টা থেকে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেন। শিক্ষার্থীদের টানা অবরোধের কারণে পুরো রাজধানী জুড়েই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

শিক্ষার্থীরা বলছেন, মহামারীর সময় হঠাৎ করেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। আমরা আশা করেছিলাম, আড়াই বছর ধরে ঝুলে থাকা পরীক্ষা এবার শেষ হবে। কিন্তু ঝুলে থাকা পরীক্ষা শেষ না করে আবার ঝুলিয়ে রাখলো। তবে এখন নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান তারা।

শিক্ষার্থীরা আরও জানান, ২০১৯ সালে তাদের এ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে করোনার মধ্যেই তারিখ ঘোষণা করা হয়। অনার্স ৩য় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা চলমান ছিল। মাস্টার্সের পরীক্ষা বাকি ছিল একটি আর অনার্সের তিন। আজ ২৪ ফেব্রুয়ারি মাস্টার্সের শেষ পরীক্ষা হওয়ার কথা ছিলো।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য