বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর নগরীতে নকল প্রসাধনি কারখানায় পৃথক অভিযান, ৫ লাখ টাকার মালামাল উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগরীতে দু’টি নকল প্রসাধনি কারখানায় পৃথক অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও গোয়েন্দা পুলিশ। অভিযানে ৫ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে। এতে নকল ওই দুই কারখানার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর শালবন মিস্ত্রিপাড়া ও কেরানীপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর শালবন মিস্ত্রিপাড়া ও কেরানীপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ভাড়া বাড়ী থেকে বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।

পরে রংপুর জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক নকল প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ ভোক্তা অধিকার আইনে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট গ্রামের ফয়জার রহমানের ছেলে মেহেদী হাসানকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একই অভিযোগে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।অভিযানে নকল জনসন প্রসাধনী যাহাতে নিজেদের তৈরি লেবেল লাগানো বেবি সোপ, বেবি ওয়েল, বেবি পাউডার, বেবি লোশন, অলিভ ওয়েল, বেবি সেম্পু এবং ক্লিন এন্ড ক্লিয়ার উদ্ধার করা হয়।

এছাড়াও নকল কুমারিকা ও ডাবর আমলা তেল, নকল ভিট, ভিট হেয়ার রিমুভার, নকল শিশা তেলসহ বিভিন্ন লেভেল স্টিকার জব্দ করা হয়। যার আনুমানিক মূল ৫ লাখ টাকা। যা পরবর্তীতে ধ্বংস করা হয়অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও বলেন, সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান