,

সাংসারিক কাজের জন্য স্ত্রীকে অর্থ পরিশোধের নির্দেশ আদালতের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বেইজিংয়ের ফাংশান জেলা আদালত (Fangshan District Court) আদালত সম্প্রতি একটি ব্যতিক্রমী রায় দিয়েছেন। চেন নামের এক ব্যক্তি তার স্ত্রী ওয়াংকে তালাক দিতে চেয়েছিলেন। কিন্তু স্ত্রী তাতে রাজি হচ্ছিলেন না। পরে তিনি রাজি হন। তবে তিনি জানান, ৫ বছরের সংসার জীবনে স্বামী সংসারের কাজ ভাগাভাগি করেননি। সব কাজ তাকে করতে হয়েছে। সে জন্য ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

গত বছর দায়ের করা সে মামলার রায় এবার স্ত্রীর পক্ষে এসেছে। ওই নারী তাঁর পাঁচ বছরের বৈবাহিক জীবনে করা গৃহকর্মের জন্য ৫০ হাজার ইউয়ান পাবেন। বাংলাদেশি মুদ্রায় তা সাড়ে ছয় লাখ টাকার বেশি। এছাড়া মাসিক খোরপোশ হিসেবে ২ হাজার ইউয়ান পাবেন স্ত্রী। আজ বুধবার বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।

মামলা ও আদালতের রায় নিয়ে চীনে ব্যাপক তর্ক-বিতর্ক হচ্ছে। অনেক বলছেন, আদালত পাঁচ বছরের পারিশ্রমিক হিসেবে ওই নারীকে যে পরিমাণ অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছেন, তা খুবই কম।

চীনে নতুন দেওয়ানি আইন চালুর পর বেইজিংয়ের বিচ্ছেদ আদালত থেকে ঐতিহাসিক রায়টি এল। চলতি বছরই চীনে নতুন দেওয়ানি আইন কার্যকর হয়। সেই আইনের আলোকে রায় দিলেন আদালত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য