বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

news-image

নিউজ ডেস্ক : ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সমিতি ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত এ ভোট নেয়া হবে।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আবুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের হয়ে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোসলেহ উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক পদে খোন্দকার মো. হযরত আলী লড়ছেন।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে শ্রী প্রাণ নাথ, কোষাধ্যক্ষ পদে এ কে এম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এএম মনিরুজ্জামান তারেক, পাঠাগার সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস ইমরুল কায়েশ।

সদস্য পদে প্রার্থী মো. বাহারুল ইসলাম বাহার, সুলতানা রাজিয়া রুমা ও এ বি এম ফয়সাল সারোয়ার ও ইমতিয়াজ আহমেদ প্রিন্স, গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন, মো. জাকির হোসেন, সাজিদা সুলতানা পম্পি ও সুলতানা রোজারিও।

অপরদিকে নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজদ, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে আলিজা, ক্রীড়া সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মিজান।

নীল দলের সদস্য পদে মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), এমআরকে রাসেল, মো. হোসনী মোবারক ও বাবুল আক্তার বাবু, নতুন প্রার্থী মো. সোহাগ হাসান রনি, মো. রাশেদ তপন, মোসা. তাসলিমা আক্তার, মো. ইয়াকুব আলী, রেজাউল ইসলাম, এসএম কবিরুজ্জামান ও দেওয়ান ইমদাদুল আলম ইমন নির্বাচন করছেন।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা