,

গোরস্তানে ভয়াবহ ভূমিধস, সাগরে ভেসে গেল ২০০ কফিন

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। মহামারীর প্রথম দিকে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এই ভাইরাসে বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৯৬ হাজার ৩৪৮।

কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! মৃত্যুর পরও দেশটিতে গোরস্তানে ঠাঁই হচ্ছে না লাশবাহী কফিনের।

মঙ্গলবার ইতালির রিভিয়েরা গোরস্তানের একাংশ ভূমিধসের কারণে সমুদ্রে গিয়ে পড়েছে। পাহাড় চূড়ার কবরস্থান থেকে গিরিখাদে বিধ্বস্ত হয়ে অন্তত ২০০ কফিন ভেসে যায় সাগরের পানিতে। এর মাঝে ১১টি কাঠের বাক্স অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যার মধ্যে শায়িত পাঁচ ব্যক্তিতে শনাক্ত করেছে পরিবার। মাছ ধরার জালের মাধ্যমে বাকি কফিনগুলো উদ্ধারে চলছে তৎপরতা।

এদিকে, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ২১০ ফুট ওপরের এ গোরস্তান। সূত্র: দ্য টেলিগ্রাফ, সিএনএন, ইউরো নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য