,

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঘায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

news-image

রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের দূর্গম চরে আহমদিয়া মুসলিম যুব সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা হতে আগত এফ সি পি এ ডাক্তার এনামুল রহমান সাদাফ, এমবিবিএস ডাক্তার হুমদা ইয়াসমিন, রাজশাহী হতে আগত ক্যাম্প রেজিষ্ট্রার্ড টেকনিশিয়ান আব্দুল মালেক সহ আগত বেশ কয়েকজন ডাক্তার শারীরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে আগত রোগীদের সবার জন্য মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থায় প্রায় ৭’শত রোগীতে ফ্রি ব্যবস্থা পত্র দেন এবং ব্যবস্থা পত্র অনুযায়ী ৭’শ রোগীকে বিনামূল্যে ফ্রি ওষুধও বিতরণ করা হয়।

উক্ত ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্র এলাকার লোকজনকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম, চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,বিশিষ্ট ব্যবসায়ী শাহীনুর রহমান, দাদপুর গড়গড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রায়হান উজ্জ্বল।

আহমদিয়া যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এনামুর রহমান, রাজশাহী বিভাগের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক, আসলাম আহমেদ বাবুসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত সংগঠনের সহ সভাপতি ডাক্তার এনামুর রহমান বলেন: আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের মানব সেবামূলক কাজ নিয়মিতই করে থাকি। আত্ম মানবতার সেবায় প্রেরণায় বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানবসেবা করে থাকি। প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য