,

রংপুরে পৃথক দুর্ঘটনায় দুই বন্ধুসহ ৩জন নিহত

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে প্রথম সড়ক দুর্ঘটনাটি ঘটে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর মধ্যপাড়া সড়কের খাগড়াবন্ধ গ্রামে। অপর সড়ক দুর্ঘটনাটি ঘটে বিকেল চারটার দিকে বদরগঞ্জ-রংপুর সড়কের পাকারমাথা নামক স্থানে।

নিহতরা হলেন, বদরগঞ্জ পৌরশহরের জামুবাড়ী ডাক্তারপাড়ার আনোয়ারুল ইসলামের ছেলে লাবু (১৭) ও পকিহানা গ্রামের আজম আলীর ছেলে মাসুম (১৭)। এদের মধ্যে উপজেলার ওসমানপুর গ্রামের রমজান আলীর ছেলে মামুনকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময় অপর আরেকটি সড়ক দুর্ঘটনায় উপজেলার রামনাথপুর ইউনিয়নের পাঁচতেপথী গ্রামের শাহাজাদা মিয়ার ছেলে পাওয়ারটিলার চালক নয়ন মিয়া (২৪) নিহত হয়েছেন।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু লাবু, মাসুম ও মামুন মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেল নিয়ে পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা সড়কের ঘৃলাই নদীর সেতুতে উঠলে বিপরীত দিক থেকে আসা কয়লা বহনকারী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাবু ও মাসুমের পায়ের ওপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়। এ সময় মামুন পাশের খাদে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় লাবু ও মাসুমের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মামুনকে ভর্তি করা হয় হাসপাতালে।

একইদিন বিকেলে পাওয়ারটিলারে ইট বোঝাই করে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, মোটরসাইকেল আরোহীকে পিষ্ট করা ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক পালিয়ে যায়। নিহতদের স্বজনরা আইনগত ব্যবস্থা নিতে চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য