,

সাবেক রাস্ট্রপতি এরশাদের সমাধিতে কুমিল্লা জেলা জাপার শ্রদ্ধা নিবেদন

news-image

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন কুমিল্লা দক্ষিণ জেলা জাপা ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব হুমায়ুন কবীর মুন্সি, লালমাই উপজেলা জাপার সভাপতি আবুল কাশেম মাষ্টার, সাধারণ সম্পাদক রুহুল আমীন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি দক্ষিণ জেলার আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব শাহ আলম সরকার, জাপা নেতা আলমগীর হোসেন।

এ সময় তাদের সাথে ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা নেতা ও কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, ২৭নং ওয়ার্ড জাপার সভাপতি টিপু সুলতান রংপুরীসহ রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য