,

পিকে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টের ক্ষোভ

news-image

নিউজ ডেস্ক : প্রশান্ত কুমার (পি.কে.) হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, পি কে হালদার ও তার সহযোগীরা মোটা অংকের টাকা নিয়ে পালিয়েছে। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক বা দুদক কিছুই করতে পারলো না। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত বিভাগের দায়িত্বশীল নির্বাহী পরিচালক ও উপ-পরিচালকরা পিপলস লিজিংসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মধু খেয়েছে। পিপলস লিজিং-এ এতো কিছু ঘটে গেলো, অথচ তারা কিছুই করেনি।

এসময় আদালত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমকে চোর ও ডাকাত বলে সম্মোধন করেন। দুদক প্রসঙ্গে আদালত বলেন, পি কে হালদারের বিষয়ে আমরা আদেশ দিলাম সেই কবে। আর জানুয়ারিতে এসে দুদক বললো, পি কে হালদার পালিয়ে গেছে।

পিএলএফএস লিমিটেড অবসায়ন সংক্রান্ত মামলায় শুনানিকালে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্টের কম্পানি বেঞ্চ মঙ্গলবার এ মন্তব্য করেন। পিপলস লিজিং থেকে ঋণ নেওয়ার বিষয়ে ঋণখেলাপিদের বক্তব্য শোনার সময় এ মন্তব্য করেন আদালত।

এসময় আদালত বাংলাদেশ ব্যাংক, ঋণগ্রহীতা ও তাদের আইনজীবীদের বক্তব্য শোনেন। আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার তানজিব উল আলম, ঋণগ্রহীতাদের পক্ষে অ্যাডভোকেট গাজী মোস্তাক আহমেদ, পিপলস লিজিং এর সাময়িক অবসায়কের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

এদিকে, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) লিমিটেড যাতে চালু থাকে সেজন্য কি পদক্ষেপ নেওয়া যায়, সেবিষয়ে দুদক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের বক্তব্য শুনবেন হাইকোর্ট। আগামীকাল বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের বক্তব্য শুনবেন আদালত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য