,

টিকা নিলেও করোনা নেগেটিভ সনদ লাগবে বিদেশ যেতে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার পরও বিদেশ ভ্রমণে নেগেটিভ সনদ লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে টিকাগ্রহণের সনদও রাখতে হবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

যারা করোনা টিকার দুটি ডোজ নেবেন, তাদের ক্ষেত্রে বিদেশ যেতে সনদ লাগবে কি না-এ প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অবশ্যই লাগবে। যে দেশে যাবে তারা এটা দেখতে চাইবে, সে ডাবল ডোজ নিয়েছে কি না এবং কতদিন আগে নিয়েছে। এ বিষয়টি অবশ্যই লাগবে…, ডাবল ডোজের সার্টিফিকেট নিয়ে যেতে হবে।’

টিকা নেওয়ার জন্য ৩৬ লাখের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ২৩ লাখ ৮০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ১৫ লাখ এবং নারীর সংখ্যা ৮ লাখ।’

অন্য কোনো দেশ থেকে টিকা আনার বিষয়ে আলোচনা চলছে কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা তো আমাদের সঙ্গে যেই আলোচনা করতে চায়, তাদের সঙ্গে আলোচনা করি। যারা আবেদন করেছে, তার মধ্যে ভারতের বায়োটেক আছে, এটি আগেও শুনেছেন। এছাড়া চাইনিজ একটি সরকারি কোম্পানিও আছে।’

রাশিয়ার সঙ্গে টিকা বিষয়ে কথা হয়েছে কি না, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাশিয়ার সঙ্গে কথা চিঠিপত্র পর্যায়ে আছে। কমপ্লিট লেভেলে এগিয়ে আসেনি এখনও।’

জাহিদ মালেক বলেন, ‘আপনাদের এটাও মনে রাখতে হবে যে, টিকাগুলো রাখার টেম্পারেচার অনেক কম, সেগুলো আমাদের দেশে ব্যাপকহারে ব্যবহার করা কঠিন। সেজন্য আমরা ওই সমস্ত টিকায় অগ্রাধিকার দিতে হবে। যেগুলো আমরা দুই থেকে আট ডিগ্রিতে রাখতে পারি, যেটা আমরা এখন করে আসছি।’

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন, সম্প্রসারণ এবং পুননির্মাণ শীর্ষক প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য