,

আইজিপির সঙ্গে বিএনপির বৈঠক বৃহস্পতিবার

news-image

অনলাইন ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সঙ্গে বৈঠকের সময় পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আইজিপির কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানান শায়রুল কবির।

পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে থাকবেন- স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিজন কান্তি সরকার, সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটি সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

এর আগে গতকাল আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেয় বিএনপি।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য