,

বিকেলের নাস্তায় চায়ের সাথে ফিশ বল

news-image

অনলাইন ডেস্ক : কমবেশি সবাই মাছ খেতে পছন্দ করেন। সাধারণত রান্না বা ভেজে মাছ খাওয়া হয়। চাইলে বিকেলের নাস্তাতেও মাছ দিয়ে কিছু বানাতে পারেন। সেক্ষেত্রে মাছ দিয়ে তৈরি করতে পারেন ফিশ বল।

উপকরণ : পরিমাণমতো পানি, সামান্য হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণমতো তেল, ১ চা চামচ আদা কুচি, ১ চা চামচ রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১টা সেদ্ধ আলু, পরিমাণমতো ধনে পাতা কুচি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণমতো পানি।

তৈরির পদ্ধতি : একটি পাত্রে পরিমাণমতো পানি নিয়ে তাতে লবণ ও হলুদ মিশিয়ে নিন। এখন ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাছগুলি দিয়ে সেদ্ধ করুন। এরপর সিদ্ধ করা মাছ থেকে কাঁটা বার করে দিন। ফ্রাইং প্যানে তেল গরম করে আদা-রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিন। তারপর তাতে সিদ্ধ করা মাছগুলি দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়ার পর তাতে মরিচের গুঁড়া, লবণ, সিদ্ধ করে মেখে রাখা আলু দিয়ে ভালোভাবে মেশান। তারপর তাতে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন। একটু ঠান্ডা হতে দিন। এরপর অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার, পানি দিয়ে ভালোভাবে মিশ্রিত করুন। আরেকটি পাত্রে ব্রেড ক্রাম্বস রাখুন। এরপর ম্যারিনেট করে রাখা মাছ ছোট ছোট বলের আকার করুন। কর্নফ্লাওয়ার ভালোভাবে ডুবিয়ে, ব্রেড ক্রাম্বস-এ মেখে গরম তেলে ফিস বলগুলো দিয়ে ভাজুন। যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকুন। এরপর নামিয়ে সস ও মেয়োনিজের সাথে গরম গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়