,

স্বামীর বিরুদ্ধে কিমের বিবাহ বিচ্ছেদের মামলা

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে আইনি পথে হেঁটে স্বামী মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্টের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করলেন মার্কিন মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ান। সাত বছরের দাম্পত্য সম্পর্ক এবং আট বছরের প্রেমকাহিনি ইতি টানতে চলেছেন তারা।

জানুয়ারি মাসের শুরুতেই কিম-কানিয়ের বিচ্ছেদের খবর জানাজানি হয়ে যায়। কিন্তু তখনো আদালতে বিচ্ছেদের আবেদন করেননি কিম। অনেক দিন ধরেই এক ছাদের নিচে নেই তারা। কেবল চার সন্তানের জন্য আলাদা হননি। শেষমেষ স্বামী কানিয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেই বসলেন কিম কার্ডাশিয়ান।

অবশ্য বিবাহ-বিচ্ছেদ নিয়ে এখনও কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করেননি কিম বা কানিয়ে ওয়েস্ট।

২০১২ সালে প্রথম প্রকাশ্যে আসে কিম কার্ডাশিয়ান ও কানিয়ে ওয়েস্টের প্রেমের খবর। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন তরা। এটি ৪০ বছর বয়সী কিমের তৃতীয় বিয়ে হলেও ৪৩ বছর বয়সী কানিয়ের প্রথম। এই দম্পতির আছে চার সন্তান- নর্থ ওয়েস্ট, সেন্ট ওয়েস্ট, শিকাগো ওয়েস্ট ও পাসালম ওয়েস্ট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য