,

নোরা ফাতেহির সঙ্গে নাচতে গিয়ে সালমান পড়ে গেলেন মঞ্চ থেকে

news-image

বিনোদন ডেস্ক : প্রতিবারের মতো এবারও বিগবসের দিকে তাকিয়ে ছিলেন দর্শকেরা। বিগবসের এবারের আসরও শেষ হলো নানা উত্তেজনা আর হাসি-হট্টগোলের মধ্য দিয়ে। গতকাল রাত ১০টা নাগাদ জয়ীর নাম ঘোষণা করা হয়। নিকি তম্বোলি, আলি গোনি, রাহুল বৈদ্য, রাখি সাওয়ান্তকে হারিয়ে সেরার উপাধি নিয়ে গেলেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। তবে সারাদিন ধরে অনুষ্ঠানের আয়োজকরা নানা রকম আয়োজনে দর্শককে আটকে রেখেছিলেন টিভির পর্দায়।

সন্ধ্যা থেকে জমজমাট ছিলো ‘বিগ বস ১৪’-র মঞ্চ ও প্রতিযোগীদের ঘর। এক এক করে তারকারা উপস্থিত হয়েছেন রিয়্যালিটি শোতে। মাধুরী দীক্ষিত এসে প্রতিযোগীদের বিগ বস যাত্রা সম্পর্কে কথা বলেছেন। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর উপস্থিতিতে জৌলুস বাড়ে ‘বিগ বস’-এর।

নোরা ফাতেহিও তারকা অতিথিদের একজন। তার নৃত্যগুণে মুগ্ধ দর্শকরা। সঞ্চালক সালমান খানও তার সঙ্গে পা মেলালেন। পা ভুললে ভুল হবে। শরীর মেলালেন। ব্লেজার খুলে নাচতে এগিয়ে এলেন। বিখ্যাত ‘গরমি’ গানে জুটির নাচ বেশ ভালই চলছিল। নোরা ফাতেহির বৈগ্রহিক নৃত্যভঙ্গি (আইকনিক স্টেপ) নকল করতে গিয়েই বিপদ ডাকলেন খোদ ‘সল্লু ভাই’। আচমকাই ছন্দপতন! শুয়ে শুয়ে সিড়ি দিয়ে নিচে নামতে গিয়েছিলেন সালমান। কিন্তু টাল সামলাতে পারেননি তিনি। শেষে নোরা ফাতেহি নাচ থামিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। সেই চেষ্টার ভিডিও নেটমাধ্যমে পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয়ে যায়।

https://www.instagram.com/p/CLjjq3vgjNT/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য