শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদের মির্জার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

news-image

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এবার কাদের মির্জার নেতৃত্বে দৈনিক স্বদেশ প্রতিদিন ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪’র জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন রনির ওপর হামলা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরফকিরায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ আগে বসুরহাট রূপালী চত্বরের কাছে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ওই সাংবাদিকের ওপর কাদের মির্জার সমর্থকেরা হামলার করে।

সাংবাদিক গিয়াস উদ্দিন অভিযোগ করেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বসুরহাট বাজারের তার ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে পাশে দাঁড়িয়ে ছিলেন। দোকানের সামনের সড়ক দিয়ে কাদের মির্জা যাওয়ার সময় তিনি তাকে উদ্দেশ্য করে সালাম দেন। কাদের মির্জা নিজেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ওই সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যান। একপর্যায়ে কাদের মির্জার সঙ্গে থাকা তার কয়েকজন অনুসারী তাকে (গিয়াস উদ্দিন) মারধর করে। এ সময় তার হাতে থাকা দু’টি ফোন সেট রাস্তায় পড়ে গেলে নিয়ে যান কাদের মির্জার অনুসারীরা।

তিনি বলেন, এরপর আমি আমার দোকানের সমানে চলে যাই। সেখানেও মির্জা কাদেরের লোকজন তার সামনেই আমার ওপর দ্বিতীয়বার হামলা চালায়।

ঠিক কি অভিযোগে আপনার ওপর হামলা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন বলেন, আমি নিজেও জানি না কি কারণে আমার সঙ্গে এমন হয়েছে।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন কি না তাও সিদ্ধান্ত নিতে পারছেন না বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে আবদুল কাদের মির্জার ফোনে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা