,

এফ-৩৫ যুদ্ধবিমান পেতে মার্কিন লবিস্ট নিয়োগ তুরস্কের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান পেতে এবার দেশটির একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছে তুরস্ক।

দুই দেশের মধ্যে চুক্তি হলেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ২০১৯ সালে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির চুক্তি থেকে সরে আসেন। খবর আরব নিউজের।

ভেস্তে যাওয়া ওই চুক্তিকে নতুন মার্কিন সরকারের আমলে আলোর মুখ দেখাতে আঙ্কারা আর্নল্ড অ্যান্ড পোর্টার নামে ওয়াশিংটনের একটি আইনি সহায়তা প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে।

এ বিষয়ে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য মার্কিন ওই প্রতিষ্ঠানটির সঙ্গে ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের জন্য সাড়ে ৭ লাখ ডলারের চুক্তি করে তুরস্ক।

এফ-৩৫ যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে শতাধিক স্টিলথ বিমান কিনার জন্য চুক্তি করেছিল তুরস্ক।

কিন্তু রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষাব্যাবস্থা কেনার পর ২০১৯ সালে ট্রাম্প তুরস্কের কাছে এসব যুদ্ধবিমান আর বিক্রি করবে না বলে জানিয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য