,

তালা ভেঙে হলে প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল খুলে দেওয়ার দাবিতে তালা ভেঙে শহীদুল্লাহ হলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দেওয়া তালা ভাঙেন তারা।

আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৫ মার্চ থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের প্রায় সবাই নিজ বাড়িতে চলে যান।

সম্প্রতি স্থানীয়দের সঙ্গে বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এরপর শিক্ষার্থীদের মাঝে হল খোলার দাবি জোরালো হয়ে উঠেছে। তবে, কেউ কেউ মনে করছেন বিসিএস পরীক্ষার পড়াশোনার জন্য হল ও লাইব্রেরি ব্যবহার করেন শিক্ষার্থীরা। বন্ধ থাকায় তা ব্যাহত হচ্ছে।

এদিকে বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করছে পিএসসি। আবার পড়াশোনার পাশাপাশি টিউশনি ও পার্টটাইম চাকরি করেও পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন অনেক শিক্ষার্থী। হল বন্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য