,

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

news-image

রংপুর ব্যুরো : রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশন। রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ফিরুজুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মান কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতে বাধ সাজে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিত্যাক্ত ভবনগুলো। যা নিজ মালিকানার দোহাই দিয়ে দখল করে রেখেছেন একটি মহল। বৃহস্পতিবার উক্ত ভবনের অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে ভেঙ্গে দেন রংপুর সিটি কর্পোরেশন।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ফিরুজুল ইসলাম বলেন, রংপুর সিটি কর্পোরেশন কতৃৃক পরিচালিত রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এই টার্মিনালের ব্যাপক উন্নয়ন কাউ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানে রংপুর সিটি কপেৃঅরেশনের একটি পুরাতন ভবন রয়েছে। সেটি মালিকানা দাবী করেন একটি মহল। সমস্ত কাগজপত্র যাচাঁই বাচাঁই করে আজ তা ভেঙ্গে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য