,

বাঘাইড়ে ওয়ালিউর লাখ টাকার মালিক

news-image

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : গত দুই সপ্তাহে ৭৬ কেজি ওজনের পাঁচটি বাঘাইড় মাছ ধরে ৬৪ হাজার টাকায় বিক্রি করেন জেলে ওয়ালিউর। এর মধ্যে একটির ওজন ছিল ১৮ কেজি। এবার তার জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের আরও একটি বাগাইড় মাছ। রোববার সকালে রাজশাহীর বাঘার চকরাজাপুর সংলগ্ন পদ্মায় ওয়ালিউরের জালে ধরা পড়ে ৪০ কেজি ওজনের বাঘাইড় মাছটি। স্থানীয় ব্যাপারীর কাছে ৮৫০ টাকা কেজি হিসেবে এই মাছটি তিনি বিক্রি করেছেন ৩৪ হাজার টাকায়। ঢাকায় বিক্রির জন্য মাছটি কিনেছেন চকরাজাপুর গ্রামের পাইকার করম আলী বেপারী।

অসময়ে পদ্মায় বড় সাইজের ৬ বাগাইড় মাছ পেয়ে বেজায় খুশি উপজেলার চকরাজাপুর ইউনিয়ের কালিদাশখালি গ্রামের জেলে ওয়ালিউর। দুই সপ্তাহে তার জালে আটকে পড়া মাছগুলো তিনি বিক্রি করেছেন ৯৮ হাজার টাকায়।

ওয়ালিউর বলেন, এই মৌসুমে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে অসময়ে বাঘাইড় মাছ পেয়েছি। ভালো দামে মাছ বিক্রি করতে পেরেছি।

পাইকার করম আলী বেপারী জানান, অসময়ে এত বড় বাঘাইড় ধরা পড়ায় সেটি দেখতে ভিড় করেন অনেকে। তাই দ্রুত ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, নদীতে সারাবছর বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে শীত মৌসুমে কম ধরা পড়ে। বর্তমানে বড় মাছ পাওয়ার কারণে জাটকা ধরার প্রবণতা কমে গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য