,

আল-আকসার সেই বিড়ালপ্রেমিক আর নেই (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : আল-আকসা মসজিদ কম্পাউন্ডে শোকের ছায়া নেমে এসেছে। হাজি গাসসান মাহমুদ ইউনিস মৃত্যুর খবরে সবার মন ভেঙে গেছে। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ‘আবু হুরাইরা’ নামে পরিচিত এই ফিলিস্তিনি না-ফেরার দেশে চলে যান।

অনেকেই তার স্মৃতি স্মরণ করে সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রতিদিন সকালে তার নিজশহর আরা থেকে আল-আকসায় আসতেন। তার হাতে থাকতো ব্যাগ—যাতে বিড়ালের খাবার, পাখির দানা ও শিশুদের জন্য মিষ্টি থাকত।

যদি তিনি সেখানে যেতে অক্ষম হতেন, তাহলে তার বন্ধুদের বলতেন যাতে তারা এ কাজগুলো করে দেয়।-খবর মিডল ইস্ট আইয়ের

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই কাজের মাধ্যমে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। বিড়ালগুলো আমাকে ভালো করে চেনে এবং আমার সঙ্গে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে।

স্থানীয়রা তাকে ‘আবু হুরাইরা’ নামে ডাকতেন। মুহাম্মদ (সা.)-এর বিখ্যাত সাহাবা আবু হুরাইরা থেকে এ নামটি নেওয়া হয়েছে। এই নামের অর্থ হচ্ছে বিড়াল শাবকওয়ালা।

গেল ত্রিশ বছর ধরে প্রাণিদের খাবার দিতে তিনি আল-আকসায় যেতেন। নবী করিম (সা.)-এর শিক্ষা থেকে তিনি এমনটা করেছেন।

তিনি বলেছিলেন, আল-আকসা কম্পাউন্ডে ৪০টি বিড়াল আছে। এছাড়া অসংখ্য পাখি ছিল, তাদের তিনি দেখভাল করতেন।

এসব পশু-পাখিদের খাওয়াতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেন ইউনিস।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইসরাইলের অধিকৃত ভূখণ্ডে এক লাখ ৭১ হাজার ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনিদের করোনার টিকা সরবরাহে বাধা দেওয়ায় ইসরাইলের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য